চট্টগ্রামের পুরাতন সার্কিট হাউজের মাঠকে মুক্তাঙ্গন ঘোষণার দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন সিটি মেয়র শাহাদাত হোসেন। বৃহস্পতিবার দুপুরে মাঠের সামনে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি মাঠটি পেলে সেখানে ‘গ্রিন পার্ক’ করার ঘোষণা দেন। ‘ঐতিহাসিক চট্টগ্রাম সার্কিট হাউজের মাঠকে জনগণের মুক্তাঙ্গন ঘোষণার দাবিতে’ সমাবেশ ও মানববন্ধন আয়োজন করে পরিকল্পিত চট্টগ্রাম ফোরাম। এতে সংহতি জানিয়ে যোগ দেয় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), চট্টগ্রাম। সমাবেশে অংশ নিয়ে মেয়র বলেন, “আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা বারবার বলছি যে, আমরা […]