চট্টগ্রামের পাহাড়তলী থানার রাণী রাশমনি ঘাটের অদূরে সাগরে মাছ ধরার সময় জেলেদের নৌকায় ডাকাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই সময় ডাকাতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি ফিশিং বোট, মাছ ধরার জাল ও অন্যান্য মালামাল। গ্রেপ্তার পাঁচজন মো. সুমন মিয়া (৩০), মো. জুয়েল (২৮), মো. মনির উদ্দিন (২৮), সোহেল উদ্দিন (২৪) এবং আব্দুল মোত্তালেব। বিষয়টি নিশ্চিত করে পাহাড়তলী ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন (ওসি) জানিয়েছেন, মৎস্যজীবী মনির হোসেন (৪০) এবং তার সঙ্গীরা গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল […]