চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকা থেকে ৭.৬২ এমএম পিস্তলসহ সাইদুর রহমান মাসুম প্রকাশ আবুল কালাম প্রকাশ ব্লেড মাসুম (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রানি রাসমণি ঘাট এলাকার সাগরিকা চৌরাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদ। তিনি বলেন, গতকাল রাতে জেলেপাড়া রানি রাসমণি ঘাট হয়ে ওভার ব্রিজের নিচে চেকপোস্টে বসিয়ে তল্লাশি করা হয়। একপর্যায়ে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে রাসমণি […]