চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে বারান্দার গ্রিল কেটে ল্যাপটপ, ফোন ও নগদ টাকা চুরির ঘটনায় মূল হোতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হল- আব্দুল আলীম প্রকাশ শাকিল (২৯), মো. ইয়াছিন আরাফাত শাকিল (২৫) ও আজিজুল হাকিম মাসুম। গোয়েন্দা পুলিশ জানায়, আগ্রাবাদ সিডিএ ৫ নম্বর রোডের একটি ভবনের চতুর্থ তলার বাসিন্দা বেলাল উদ্দীন। গত ১২ জুন তার বারান্দার গ্রিল কেটে একটি ল্যাপটপ (ম্যাকবুক প্রো), একটি স্যামসাং মোবাইল ফোন ও নগদ ২২ হাজার টাকা চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে ডিবির একটি […]