ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের পর মন্ত্রিসভা গঠনে বিএনপির মধ্যে শুরু হয়ে গেছে তোড়জোড়। এ মন্ত্রিসভায় চট্টগ্রাম থেকে কারা স্থান পাচ্ছেন, তা নিয়ে চলছে নানা আলোচনা। সর্বশেষ ২০০১ সালে পহেলা অক্টোবর অষ্টম সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি-জামায়াতের চারদলীয় জোট সরকার গঠনের পর চট্টগ্রাম থেকে সর্বোচ্চ পূর্ণমন্ত্রী, প্রতিমন্ত্রী ও মন্ত্রী পদমর্যাদায় বিভিন্ন পদে ৮ জন স্থান পেয়েছিলেন। ওইসময়ে মন্ত্রিপরিষদে স্থান পাওয়াদের মধ্যে ছিলেন, বর্তমানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বোয়ালখালী-চান্দগাঁও আসন থেকে নির্বাচিত এম মোরশেদ খান, চট্টগ্রাম-৯ […]