আকাশ-পাতাল বললেও যেন ভুল হবে! এক কেজি পেঁয়াজেই কিনা খুচরা ব্যবসায়ীরা লাভ করছেন ২০ টাকার বেশি। কদিন ধরেই চট্টগ্রামের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজারখ্যাত খাতুনগঞ্জে পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি মানভেদে ৪০ থেকে ৪৫ টাকা পর্যন্ত। কিন্তু সেই পেঁয়াজ কিনা খুচরা বাজারগুলোতে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০টাকায়। দামের এমন তফাতে ক্ষুব্ধ ক্রেতারা। তাঁরা খুচরা বাজারগুলোতে প্রশাসনের তদারকির অনুরোধ জানিয়েছেন। খাতুনগঞ্জে পেঁয়াজের আড়তগুলোতে গতকাল বৃহস্পতিবারও পেঁয়াজের সরবরাহ বেশ ভালো ছিল। তবে আগের কয়েকদিনের চেয়ে কিছুটা পেঁয়াজ কম এসেছে এইদিন। এরপরও […]