এসএমএসি অ্যাডভাইজরি সার্ভিসেস লিমিটেড এবং পলিসি এক্সচেঞ্জ, বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত “বাংলাদেশ বিজনেস আউটলুক-দ্য প্রায়োরিটিজ অ্যাহেড” শীর্ষক সংলাপে একত্রিত হয়েছিলেন ব্যবসায়ী নেতা, অর্থনীতিবিদ এবং নীতিনির্ধারকরা। এই আয়োজনে কর ব্যবস্থা, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বিনিয়োগ সক্ষমতা বিষয়ে জরুরি সংস্কারের ওপর জোর দেওয়া হয়। অংশগ্রহণকারীরা চট্টগ্রামের জন্য বৃহত্তর বিকেন্দ্রীকরণের গুরুত্বের ওপর বিশেষভাবে জোর দেন এবং বন্দর নগরীটিকে জাতীয় প্রবৃদ্ধির চালিকাশক্তি হিসেবে তুলে ধরেন। এসএমএসি অ্যাডভাইজরি সার্ভিসেস লিমিটেডের পরিচালক জেরীন মাহমুদ হোসেন, এফসিএ, সংলাপের সূচনা করেন এবং শক্তিশালী সরকারি-বেসরকারি সহযোগিতার ওপর […]