চট্টগ্রাম নগরে বিশেষ এস ড্রাইভ অভিযানে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই কারবারিকে গ্রেপ্তার করা করেছে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তর বিভাগ। বুধবার (৪ মার্চ) ভোরে মহানগর গোয়েন্দা উত্তর বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থানার দামপাড়া এলাকার বাস কাউন্টারের সামনে অভিযান পরিচালনা করে এগুলো উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. রাসেল (২৯) ও মো. মোফাজ্জল হোসেন (৬২)। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে রাসেলের […]