চট্টগ্রাম নগরীতে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। শুক্রবার (১০ অক্টোবর) চান্দগাঁও ও পাঁচলাইশ থানার যৌথ অভিযানে বহদ্দারহাটসহ একাধিক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. বেলাল (২৮), হৃদয় বড়ুয়া (৩০) ও মো. আজাদকে (২৩) গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগী শহিদুল ইসলাম ও আইয়ুব আলীসহ প্রায় ২৪ জন পালিয়ে যায়। গণমাধ্যমকে পাঠানো সিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপ-পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলামের তত্ত্বাবধানে এবং সোয়াত টিমের সহায়তায় […]