চট্টগ্রাম রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

এলপিজির দাম এক লাফে বাড়ল ২১২ টাকা, সন্ধ্যা থেকেই কার্যকর

১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা, সন্ধ্যা থেকেই কার্যকর

অনলাইন ডেস্ক

১৯ এপ্রিল, ২০২৬ | ৪:৪১ অপরাহ্ণ

দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে সরকার। ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯৪০ টাকা।

 

রবিবার (১৯ এপ্রিল) বিকেলে এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দর রোববার সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

 

এর আগে সবশেষ গত ২ এপ্রিল চলতি মাসের জন্য ভোক্তা পর্যায়ে এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। ওইদিন ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৭২৮। অর্থাৎ, এলপিজির ১২ কেজির সিলিন্ডারে এক লাফে ২১২ টাকা দাম বাড়ল।

পূর্বকোণ/কায়ছার

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট