চট্টগ্রাম শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

রাজস্থলীতে গ্রেপ্তার বান্দরবানের ওয়ারেন্টভুক্ত আসামি

রাজস্থলীতে গ্রেপ্তার বান্দরবানের ওয়ারেন্টভুক্ত আসামি

রাজস্থলী সংবাদদাতা

১৭ এপ্রিল, ২০২৬ | ৬:৪৮ অপরাহ্ণ

বান্দরবানের সদর থানার এক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি রাহুল তঞ্চঙ্গ্যা (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে রাজস্থলী থানা পুলিশ।

 

গতকাল বৃহস্পতিবার  (১৬ এপ্রিল ) রাত সাড়ে ১১টার সময় রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের হেডম্যান পাড়া স্কুল মাঠ থেকে রাহুলকে গ্রেপ্তার করা হয় । রাহুল তঞ্চঙ্গ্যা রাজস্থলী উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আড়াছড়ি পাড়া এলাকার  সাথিমং তঞ্চঙ্গ্যার ছেলে।

 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন। তিনি বলেন, গ্রেপ্তার রাহুল তঞ্চঙ্গ্যার বিরুদ্ধে মোটর বাইক চুরি ঘটনায়  বান্দরবান থানায় একাধিক মামলা রয়েছে ।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট