চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

মিরসরাই সংবাদদাতা

১৫ এপ্রিল, ২০২৬ | ১১:৫৩ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় ও মূল্য তালিকা না থাকায় অভিযান চালিয়ে ৫ মামলায় ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে বারইয়ারহাট পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের।

 

অভিযানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় ও মেয়াদ উল্লেখ না থাকায় মস্কো বেকার্সকে ১০ হাজার টাকা, হাজি মিস্টি বিতানকে ৫ হাজার টাকা, হাজি মিস্টি মেলাকে ৫ হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় আলী স্টোরকে ৫ হাজার টাকা এবং চলাচলের রাস্তায় মালামাল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় আনোয়ার ইলেক্টিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের বলেন, বুধবার বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়, মূল্য তালিকা ও মেয়াদ উল্লেখ না থাকায় এবং চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় বারইয়ারহাট পৌরসভার ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

অভিযানে র‌্যাব-৭ ক্যাম্পের কমান্ডার, জোরারগঞ্জ থানা পুলিশ ও র‌্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট