চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

ফটিকছড়িতে যৌথ বাহিনীর অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়িতে যৌথ বাহিনীর অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়ি সংবাদদাতা

১৫ এপ্রিল, ২০২৬ | ১১:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট বাজারে অত্যাবশ্যকীয় পণ্যের অবৈধ মজুত, ভোজ্য তেল মজুদ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের মতো অনিয়ম প্রতিরোধে একটি বড় ধরনের অভিযান পরিচালিত হয়েছে।

 

সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় এই অভিযান পরিচালনা করে।

 

উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুইটি দোকানকে অর্থদণ্ড প্রদান করা হয়। এর মধ্যে হক স্টোরকে ৫ হাজার টাকা এবং জাহানারা স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া দোকানগুলোতে পাওয়া মেয়াদোত্তীর্ণ পণ্যসমূহ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

 

অভিযান চলাকালীন অন্যান্য ব্যবসায়ীদের অবৈধভাবে পণ্য মজুত না করার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহিম জানিয়েছেন যে, জনস্বার্থে এই ধরনের তদারকি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট