চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

মিরসরাইয়ে পানির মোটর বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে পানির মোটর বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাই সংবাদদাতা

১৫ এপ্রিল, ২০২৬ | ৯:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে দীঘি থেকে পানি তোলার জন্য বৈদ্যুতিক মোটর বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহেদ হোসেন হৃদয় (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

 

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের তেলেঙ্গা দীঘির পাড়ে এই দুর্ঘটনা ঘটে।

 

নিহত হৃদয় ওই এলাকার মৃত নুরুল আবছারের ছেলে এবং পেশায় একজন ধান মাড়াইয়ের থ্রেশার মেশিন চালক ছিলেন।

 

স্থানীয় বাসিন্দা রণি নাথ জানান, দুপুরে দীঘি থেকে পানি তোলার উদ্দেশ্যে একটি বৈদ্যুতিক মোটর স্থাপন করতে যান হৃদয়। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দীঘিতে পড়ে যান। তাৎক্ষণিকভাবে স্বজনরা তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (মস্তাননগর) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আফিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় জাহেদ হোসেন হৃদয়কে হাসপাতালে আনা হয়েছিল। তবে পরীক্ষা-নিরীক্ষা শেষে দেখা যায় হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। পরবর্তীতে স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে যান।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট