চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

রাউজানে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

রাউজান সংবাদদাতা

১৫ এপ্রিল, ২০২৬ | ৩:৪৩ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় এলজি, কার্তুজসহ মোহাম্মদ দৌলত (৩৩) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (১৫ এপ্রিল) ভোরে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট ঘাটকূল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোহাম্মদ দৌলত ওই এলাকার নুরুল ইসলামের ছেলে।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর সোয়া ৬টার দিকে রাউজান থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন ভূঁইয়ার নেতৃত্বে পুলিশের একটি দল চৌধুরীহাট এলাকায় অভিযান চালায়। এ সময় নিজ বসতঘর থেকে দৌলতকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁর শয়নকক্ষের আলনা থেকে একটি দেশীয় তৈরি এলজি ও ৩ রাউন্ড তাজা কার্তুজ এবং সিলিংয়ের ওপর থেকে একটি ছোরা উদ্ধার করা হয়।

 

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। এর আগে গত ৪ এপ্রিলও তাঁর বিরুদ্ধে রাউজান থানায় আরও একটি মামলা দায়ের হয়েছিল। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট