চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

বাবার সঙ্গে ইফতার কিনতে গিয়ে বাঁশখালীতে ট্রাক চাপায় প্রাণ গেল শিশু ইশফা'র

চট্টগ্রামে বাবার সঙ্গে ইফতার কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ হারাল শিশু

অনলাইন ডেস্ক

২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১১:৫৩ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে বালুভর্তি ডাম্পার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইশফা আক্তার (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার জালিয়াঘাটা মুন্সীহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইশফা আক্তার একই উপজেলার সরল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হাফেজ আমান উল্লাহর মেয়ে।

স্থানীয়রা জানান, ইফতারসামগ্রী কিনতে ইশফার বাবা জালিয়াঘাটা মুন্সী হাট বাজারের একটি দোকানে যান। বাবার পেছনে দৌড়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী ট্রাক ইশফাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ সাইফুল্লাহ বলেন, মুন্সীহাট এলাকায় রাস্তা পারাপারের সময় বালুভর্তি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্বকোণ/কায়ছার/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট