চট্টগ্রাম বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে ২ জেলেসহ আহত ৬

বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে ২ জেলেসহ আহত ৬

আনোয়ারা সংবাদদাতা

২৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ৭:২৭ অপরাহ্ণ

বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে জলদস্যুদের হামলায় ছয়জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে গুলিবিদ্ধ হন দুই জেলে ।

 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে কক্সবাজার সৈকতের ৩ নটিক্যাল মাইল পশ্চিমে এ হামলার ঘটনা ঘটে।

 

সূত্রমতে, গত ২০ ফেব্রুয়ারি জসিম উদ্দিন, আবুল কাশেম ও হেফাজ উদ্দিনের মালিকানাধীন চারটি ফিশিং ট্রলারে ৩৬ জন জেলে সাগরে মাছ ধরতে যান। মঙ্গলবার রাতে মাছ ধরা শেষে ফেরার পথে জলদস্যুদের একটি ট্রলার এসে কোনো সতর্কবার্তা ছাড়াই জেলেদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। গুলিতে ফিশিং বোটে থাকা মনু মিয়ার (৫৬) পিঠে এবং আব্দুল জব্বারের (৪২) পেটে গুলি লাগে। হামলার একপর্যায়ে জলদস্যুরা ট্রলারে উঠে চার জেলেকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে। এরপর তারা ট্রলারে থাকা মাছ, জাল, ইঞ্জিনসহ যাবতীয় সরঞ্জাম লুট করে নিয়ে যায়। ট্রলার মালিক আবুল কাশেম জানান, জলদস্যুদের এই লুটপাটে চারটি ট্রলারের ৩০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।

 

আহত অন্য জেলেরা হলেন—আবুল কাসেম (২৭), ফরিদুল আলম (৩৫), নেজাম উদ্দিন (৩৩) ও মিজানুর রহমান (২৬)। তারা সবাই চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা গ্রামের বাসিন্দা।

 

ঘটনার পর দুপুরে জেলেরা আনোয়ারার ফকির হাট ঘাটে পৌঁছালে তাদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

ট্রলার মালিক নিজাম উদ্দিনের ধারণা, হামলাকারী জলদস্যুরা কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলার হতে পারে।

 

এ বিষয়ে বার আউলিয়া ঘাট নৌ পুলিশের ইনচার্জ কায়ছার হামিদ জানিয়েছেন, ঘটনাটি সম্পর্কে তাদের কেউ আগে জানায়নি। তবে বিষয়টি জানার পর তারা এখন খোঁজখবর নিচ্ছেন এবং এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট