চট্টগ্রাম সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

ফটিকছড়ি সীমান্তে বিয়ার উদ্ধার করল বিজিবি

ফটিকছড়ি সীমান্তে বিয়ার উদ্ধার করল বিজিবি

ফটিকছড়ি সংবাদদাতা

২৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ১১:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পানুয়াছড়া সীমান্ত এলাকায় ১০ বোতল বিয়ার উদ্ধার করেছে বিজিবি।

 

রবিবার (২২ ফেব্রুয়ারি) রাতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর পানুয়াছড়া বিওপি’র টহলদল অভিযান চালিয়ে এসব বিয়ার উদ্ধার করা হয়।

 

রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) সহকারী পরিচালক সামশুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল পানুয়াছড়া সীমান্ত এলাকায় বিজিবি এক চোরাকারবারীকে চ্যালেঞ্জ করলে চোরকারবারী একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১০ বোতল বিয়ার উদ্ধার করা হয়। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সীমান্তে চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট