
চট্টগ্রামের সীতাকুণ্ড থানার আলোচিত নবীউল হক হত্যা মামলার প্রধান আসামি মো. সুমনকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব-৭। সুমন বাড়বকুণ্ড এলাকার রহমত উল্ল্যাহ প্রকাশ রুম্মানের ছেলে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সীতাকুণ্ড থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, নবীউল হক হত্যা মামলার প্রধান আসামি মো.সুমন সীতাকুণ্ড এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে মাদাম বিবিরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/পিআর