
ফটিকছড়ি সংবাদদাতা
১৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ৮:১৯ অপরাহ্ণ
চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের ফটিকছড়ি উপজেলার পেলাগাজি দিঘীর পাড় এলাকায় সড়ক দুর্ঘটনায় সেফায়েত আবদুল্রাহ (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ ফেব্রোয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত শিশু পাইন্দং ইউনিয়নের হাইদচকিয়া গ্রামের বাকের আলী নিয়াজির বাড়ির মুহাম্মদ সালাউদ্দিনের ছেলে।
নাজিরহাটস্থ ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্র থেকে ঘটনার সত্যতা মিলেছে।
নাজিরহাট হাইওয়ে থানার পরিদর্শক মুহাম্মদ শাহাবুদ্দিন জানান, শিশুটি রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর জখম হন। পরে, স্থানীয়রা উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পূর্বকোণ/সিজান/পারভেজ

সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
| যোহর শুরু | ১২ঃ০৭ |
| আসর শুরু | ৪ঃ১৩ |
| মাগরিব শুরু | ৫ঃ৫৬ |
| এশা শুরু | ৭ঃ০৬ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৫ঃ০৭ |
| সুর্যোদয় | ৬ঃ২৩ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।


