
টেকনাফ সংবাদদাতা
১৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ৮:৫২ অপরাহ্ণ
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে আনুমানিক ২ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৫০ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, টেকনাফ থানার নয়াপাড়া সংলগ্ন এলাকায় এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়। অভিযান চলাকালীন একটি সন্দেহজনক কাঠের বোটে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিদের নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
জব্দকৃত আলামত ও আটক পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে
পূর্বকোণ/সিজান/পারভেজ

রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
| যোহর শুরু | ১২ঃ০৭ |
| আসর শুরু | ৪ঃ১২ |
| মাগরিব শুরু | ৫ঃ৫৫ |
| এশা শুরু | ৭ঃ০৫ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৫ঃ০৮ |
| সুর্যোদয় | ৬ঃ২৪ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।


