চট্টগ্রাম শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

বোয়ালখালীতে চুলার আগুনে পুড়ল ৯ বসতঘর

বোয়ালখালীতে চুলার আগুনে পুড়ল ৯ বসতঘর

বোয়ালখালী সংবাদদাতা

১৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ১১:২০ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে চুলার আগুনে পুড়ে গেছে ৯ বসতঘর। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শাকপুরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম শাকপুরার রফিক সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটেছে।

 

স্থানীয় মনসুরুল হক মেম্বার বলেন, আগুনে মো. শামসুল আলম, মো.নুরুল আলম, মো. জাহাঙ্গীর আলম, মো.হৃদয়, মো.দিদার, মো.আনু মিয়া, মো.মনু মিয়া, মনজুর মিয়া ও হান্নানের বসতঘর পুড়ে গেছে। কিছুই রক্ষা করা যায়নি। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

রান্না ঘরের চুলার আগুন থেকে সূত্রপাত হয়েছে জানিয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। আগুনে ক্ষতিগ্রস্ত ঘরগুলোর মধ্যে পাকা, মাটির ঘর ও কাঁচা ঘর রয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট