চট্টগ্রাম শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল ৪০ শেড, একজন নিহত

অনলাইন ডেস্ক

১৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ১:২৫ অপরাহ্ণ

উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে সোনা বানু নামের এক রোহিঙ্গা নারী নিহত হয়েছেন। আগুনে অন্তত ৪০টি শেড (ঝুপড়িঘর) পুড়ে গেছে। এতে কয়েক হাজার রোহিঙ্গা বাসিন্দা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই–৫ ও ই–১৪ ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্যাম্প সূত্রে জানা গেছে, গভীর রাতে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ঘুমন্ত বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জীবন বাঁচাতে দিগ্বিদিক ছুটোছুটির সময় সৃষ্ট হুড়োহুড়ি ও ধস্তাধস্তিতে গুরুতর আহত হন সোনা বানু। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ই–১৪ ব্লকে অবস্থিত একটি এনজিও ফোরামের কার্যালয় থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত কার্যক্রম চলছে।

এ বিষয়ে উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার ডলার ত্রিপুরা বলেন, অগ্নিকাণ্ডে প্রায় ৪০টি ঝুপড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট