
চট্টগ্রামের রাউজানে আলম ও রুবল দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।
আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কদলপুর ইউনিয়নের সমশেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, সংঘর্ষের সময় অন্তত শতাধিক ফাঁকা গুলি ছোড়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাদের হাতে ভারী আগ্নেয়াস্ত্র দেখা গেছে বলেও জানিয়েছেন অনেকে।
এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। কেউ হতাহত হয়নি এবং এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ