চট্টগ্রাম রবিবার, ০৮ ফেব্রুয়ারী, ২০২৬

বোয়ালখালীতে গ্যাস সিলিন্ডারের দোকানে মিলল শটগান ও গুলি, আটক ১

বোয়ালখালীতে সিলিন্ডারের দোকানে শটগান-গুলি, আটক ১

বোয়ালখালী সংবাদদাতা

৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ১১:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি গ্যাস সিলিন্ডারের দোকানে অভিযান চালিয়ে ১টি শটগান, ২টি গুলি এবং একটি পিস্তলের ম্যাগজিন উদ্ধার করেছে সেনাবাহিনী। এই ঘটনায় দোকান মালিক মো. সাইফুল আলমকে আটক করা হয়েছে।

 

শনিবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার পশ্চিম কধুরখীল চৌধুরী হাটে এই অভিযান পরিচালনা চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সাইফুল পশ্চিম কধুরখীল গ্রামের হাজী আব্দুল হকের ছেলে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল কধুরখীল চৌধুরী হাটের ওই দোকানে তল্লাশি চালায়। এসময় সিলিন্ডারের আড়ালে লুকিয়ে রাখা অবস্থায় এসব অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়। আটক সাইফুলকে বোয়ালখালী থানায় সোপর্দ করা হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, আটক সাইফুলের বিরুদ্ধে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা শেষে তাকে আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।

পূর্বকোণ/সিজান/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট