চট্টগ্রাম শনিবার, ০৭ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

যাত্রাশিল্পী মিলন দে আর নেই

যাত্রাশিল্পী মিলন দে আর নেই

নিজস্ব প্রতিবেদক

৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ৫:৫২ অপরাহ্ণ

যাত্রাশিল্পী মিলন কান্তি দে মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টা ২৫ মিনিটে পটিয়ায় গ্রামের বাড়িতে এ শিল্পীর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন গবেষক আমিনুর রহমান সুলতান। তিনি জানান, মিলন কান্তি দে কিছুদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। শনিবার সকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে বাড়িতেই তার মৃত্যু হয়।

১৯৪৮ সালের ১ সেপ্টেম্বর চট্টগ্রামের পটিয়া উপজেলার ছন‌হরা গ্রামে জন্মগ্রহণ করেন মিলন কান্তি দে। তিনি যাত্রাশিল্পে যুক্ত হওয়ার পর থেকেই লেখালেখি চালিয়ে গেছেন। আত্মজীবনীসহ যাত্রাশিল্প নিয়ে তার একাধিক গ্রন্থ রয়েছে।

 

শিল্পীসত্তার পাশাপাশি লেখকসত্তার দ্বৈত সম্মিলন ঘটেছে মিলন কান্তি দের। আমৃত্যু তিনি শিল্পীসত্তা ও লেখকসত্তাকেও ক্রিয়াশীল রেখেছেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট