চট্টগ্রাম শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

কক্সবাজারে লকডাউন দিয়ে দেড়শ ফুট উঁচুতে চলছে পাহাড় কর্তন

কক্সবাজার সংবাদদাতা

১২ এপ্রিল, ২০২০ | ২:৩৭ অপরাহ্ণ

করোনাভাইরাস সংক্রমণরোধে প্রশাসনের ব্যস্ততার সুযোগ নিয়ে কক্সবাজার শহরের বৈদ্যঘোনা এলাকায় পাহাড় কাটার ধুম পড়েছে। চারপাশে লকডাউনের নামে ব্যারিকেড দিয়ে চলছে পাহাড় কাটা ও অবৈধ ভবন নির্মাণ কাজ।
জানা গেছে, কক্সবাজার শহরের ৮ নম্বর ওয়ার্ড বৈদ্যঘোনা বিবি হাজেরা মসজিদের পাশে প্রায় দেড়শ ফুট উঁচু একটি বিশাল পাহাড় রয়েছে। ইতিমধ্যে ওই পাহাড়ের উপর পাহাড় কেটে ৪ থেকে ৫ টি ঘর তৈরি হয়েছে। গত কয়েকদিন ধরে এই বিশাল পাহাড়ের পূর্বপাশে রোহিঙ্গা শ্রমিক দিয়ে পাহাড় কাটা চলছে। পাহাড়ে উঠার সিঁড়ির শুরুতে লকডাউনের নামে ব্যারিকেড দিয়ে উপরে চলছে পাহাড় কাটার ধুম। রাত দিন শ্রমিক লাগিয়ে পাহাড় সাবাড়ে ব্যস্ত রুপম নামের একব্যক্তি। এমনকি সেখানে ইটের দালানও নির্মাণ করা হচ্ছে কয়েকদিন ধরে। একপাশে পাহাড় কাটা অন্যপাশে দালান তৈরি অব্যাহত রয়েছে।
মো. হেলালী নামে এক প্রতিবেশী বলেন, গত ১০ দিন ধরে বিশাল পাহাড়ের একাংশ কেটে ফেলা হচ্ছে। প্রায় দেড়শ ফুট উঁচু পাহাড়টি কাটার কারণে আশপাশের বসতবাড়ি গুলো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। উঁচুতে পাহাড় কাটা অব্যাহত থাকায় নিচের মানুষজন ধসের আতঙ্কে রয়েছে। ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে পাহাড়ের উপর নির্মাণাধীন দালানটি। ওই পাহাড়ে উঠার শুরুতে ব্যারিকেড দিয়ে পাহাড় কাটা চলছে নিয়মিত। পাহাড় কাটার সাথে জড়িত রুপম বলেন, প্রায় ১১ বছর হচ্ছে পাহাড়ের উপর জায়গাটি আমি ক্রয় করেছি। বর্তমানে একটি ঘর তৈরি করছি। তেমন পাহাড় কাটা হয়নি। জানতে চাইলে কক্সবাজার সদর সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার মুক্তার বলেন, খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। পাহাড় কর্তনকারীদের কোনো ছাড় নেই।

 

 

 

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট