চট্টগ্রাম নগরীর প্রাণকেন্দ্র মেহেদীবাগে আজ ২৩শে এপ্রিল সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে উইকন প্রপার্টিজ-এর ‘এসএম সামার ব্রিজ ঝড়ো অফার প্রপার্টি ফেস্ট ২০২৬’।
আধুনিক নকশা, কার্যকর পরিকল্পনা ও নান্দনিকতার মেলবন্ধনে গ্রাহকদের স্বপ্নের আবাসন নিশ্চিত করতে এই উৎসবের আয়োজন করা হয়েছে। দোয়া ও কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে প্রকল্পটির নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
তিন দিনব্যাপী এই প্রপার্টি ফেস্ট আগামী ২৫শে এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। আয়োজকদের মতে, এটি কেবল একটি স্থাপনা নয়, বরং চট্টগ্রামে আধুনিকতা, আস্থা ও অগ্রগতির এক অনন্য প্রতিচ্ছবি হিসেবে গড়ে উঠবে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ল্যান্ড ওনার এস এম সেলিম উল্লাহ, এস এম শওকত উল্লাহ, এস এম ওয়ালিউল্লাহ, এস এম সানাউল্লাহ উল্লাহ, আমিরবাগ সোসাইটির সভাপতি মোহাম্মদ লোকমান এবং বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ নাজমুল হাসান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিটুপি ও উইকন প্রপার্টিজের চেয়ারম্যান সাদমান সাঈকা সেফা, ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আশরাফুল ইসলাম আলভী, পরিচালক মোস্তফা আমিনুল ইসলাম, পরিচালক স্থপতি মাহাদী ইফতেখার, পরিচালক প্রকৌশলী মোহাম্মদ নাজিম উদ্দিন খানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবন্দ, গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উইকন প্রপার্টিজ কর্তৃপক্ষ জানায়, তারা কেবল ভবন নির্মাণ করে না, বরং মানসম্পন্ন জীবনধারা ও ব্যবসায়িক পরিবেশের নতুন ধারা তৈরি করে। আধুনিক স্থাপত্য ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে ইতোমধ্যে প্রতিষ্ঠানটি চট্টগ্রামের রিয়েল এস্টেট খাতে আস্থার প্রতীক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। মেহেদীবাগের এই প্রকল্পটিতে গ্রাহকদের চাহিদা, আরাম এবং নিরাপত্তার সমন্বয়ে এক প্রিমিয়াম অভিজ্ঞতা প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উইকন এসএম সামার ব্রিজ প্রকল্পের সাফল্য, স্থায়িত্ব ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়। অতিথিবৃন্দ এবং আয়োজকরা এই প্রকল্পের মাধ্যমে গ্রাহকদের প্রতিটি স্বপ্ন প্রতিফলিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
পূর্বকোণ/সিজান





















