সীতাকুণ্ডে জীবন বাজি রেখে গভীর সমুদ্রে গিয়েও কাক্সিক্ষত ইলিশ পাচ্ছে না জেলেরা। দীর্ঘ ৬৫ দিন মাছ শিকার বন্ধ রাখার পরেও ঘোর মৌসুম ও পূর্ণিমার জো’তে এভাবে মাছ না পাওয়ায় হতাশ হয়ে ফিরছেন তারা। তবে আগামী অমাবস্যার জো’তে আশানুরুপ ইলিশ মিলতে পারে বলে জেলে ও মৎস্য কর্মকর্তারা মনে করছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সীতাকুণ্ড উপজেলায় মোট ৩৮টি জেলে পল্লী আছে। এসব পল্লীতে বসবাসকারী অর্ধ লক্ষাধিক জেলের জীবন চলে সাগরে মাছ শিকার করে। সারাবছর বিভিন্ন প্রকার মাছ শিকার করলেও তাদের মূল […]