শনিবার সকালে এশিয়া কাপের দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদিন সকাল সাড়ে ৯টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এশিয়া কাপের দল ঘোষণা করেন। আগের দিন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করেন। এশিয়া কাপের দলে বেশ কয়েকজন হুট করেই সুযোগ পেয়েছেন। যুব বিশ্বকাপজয়ী দুই দলের ক্রিকেটার তানজদি হাসান তামিম ও শামীম হোসেন পাটোয়ারীকে ডাকা হয়েছে। দীর্ঘদিন পর ফিরেছেন আফিফ হোসেন ও শেখ মেহেদী হাসান। দলে ডাক পাননি মাহমুদউল্লাহ। […]