চট্টগ্রামের লোহাগাড়ায় বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে হত্যার ঘটনায় করা মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি চালক সাইফুল আলম চৌধুরীকে (৫৫) গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার সাইফুল আলম চৌধুরী মিরসরাইয়ের মধ্যম সাহেল খালীর মো. তাজুল ইসলামের ছেলে। সোমবার (৩১ জুলাই) মিরসরাই থানাধীন মিঠাছড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার। তিনি জানান, ২০১৮ সালে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে হত্যা এবং আহত করার মামলায় চালক সাইফুল আলম চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের হয়। […]