খাগড়াছড়ির গুইমারায় তৈমাতাই খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গুইমারা ইউনিয়নে কেমেরুং পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু হল- গুইমারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কেমেরুং পাড়ার নজমোহন ত্রিপুরার মেয়ে অপু বিশ্বাস ত্রিপুরা (৭) ও ছেলে চনে রঞ্জণ ত্রিপুরা (৫)। নজমোহন ত্রিপুরা জানায়, প্রতিদিনের ন্যায় পরিবারের লোকজন সারাদিন জমিতে কাজে ছিল। বাসায় এসে বাচ্চাদের না দেখে খুঁজাখুঁজি করে না পেয়ে তৈমাতাই খালে গোসল করতে গিয়ে প্রথমে মেয়েকে দেখতে পায়, আরেকটু সামনে […]