চট্টগ্রামের চান্দগাঁওয়ে অস্ত্রসহ ইসমাইল হোসেন প্রকাশ টেম্পু নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ১৯টি মামলা রয়েছে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাত সোয়া ১১টায় ফরিদাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ইসমাইল (৩৮) চান্দগাঁও থানার ফরিদাপাড়ার মোহাম্মদ ইউসুফের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির। তিনি বলেন, গ্রেপ্তার ইসমাইলের বিরুদ্ধে ছিনতাই, অস্ত্র, চাঁদাবাজি, পুলিশের ওপর হামলা, মাদক মামলাসহ ১৯টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
পূর্বকোণ/আরআর/এএইচ

















