কক্সবাজারের চকরিয়ায় বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে মো. বাপ্পি (২৩) নামে এক ডেকোরেশন কর্মচারীর মৃত্যু হয়েছে। রবিবার (৬ আগস্ট) বিকাল ৫টার দিকে উপজেলার বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটা এলাকায় একটি বিয়ে বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত বাপ্পি বিএমচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড উত্তর বহদ্দারকাটা এলাকার নুরুল আবছারের ছেলে। বিষয়টির সত্যতা নিশ্চিত করে ৫ নম্বর ওয়ার্ড মেম্বার মো. মানিক বলেন, বিকালে জেনারেটর চালু করতে গিয়ে অসর্তকতাবসত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় বাপ্পি। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, এ […]