জরাজীর্ণ ভবনের বদলে বছর দশেক আগে কর্মকর্তাদের ঠাঁই হয়েছে দোতলা নতুন ভবনে। পুরনো কর্মস্থলে এখন আগাছা, ময়লা আবর্জনায় ঠাসা। এভাবে অবহেলা আর অযত্নে পুরনো ভবন পরিত্যক্ত হওয়ার পাশাপাশি বেহাতের শঙ্কায় পড়েছে সাতকানিয়া উপজেলা ডাকঘরের ৩৬ শতক সম্পত্তি। মৌজা দরে এসব জমির মূল্য বর্তমানে ১৪ কোটি ১৬ লাখ টাকারও বেশি। বাজারমূল্যে যা অর্ধশত কোটি টাকারও বেশি দাঁড়াবে। সাতকানিয়া উপজেলা ও পৌর শহরের প্রাণকেন্দ্রে হওয়ায় সরকারি এই সম্পত্তিতে ‘চোখ পড়ছে’ বিভিন্ন ডেভলপার সিন্ডিকেটের। ‘পরিত্যক্ত’ দেখিয়ে কোটি টাকার এই সম্পত্তি গিলে খেতে […]