চট্টগ্রামের রাউজানে পুকুরের পানিতে ডুবে ইতু বড়ুয়া নামে ৪ বছর বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইতু বড়ুয়া উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম আধার মানিক গ্রামের সুরেশ সিং তালুকদারের বাড়ির বিদ্যা সাগর বড়ুয়া লালুর মেয়ে। ইতুর জেঠু উজ্জ্বল বড়ুয়া জুয়েল বলেন, আজ দুপুরে বাড়ির পশ্চিম পাশের পুকুরে হাত জাল দিয়ে মাছ ধরা শেষে জাল শুকাতে যাই। তখন ইতুর মা রান্নাঘরে ছিল। এই ফাঁকে […]