রাঙামাটি কাপ্তাই উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের দুর্গম আড়াছড়ি পাড়[ার ১৫০ পরিবার স্বাস্থ্যসেবা হতে বঞ্চিত রয়েছে। আড়াছড়ি পাড়ায় উপজাতী সম্প্রদায়ের মারমা, তনচংগ্যা, চাকমা এবং ত্রিপুরা ১৫০টি পরিবারের বসবাস। পাড়ায় নেই কোন স্বাস্থ্যর সুব্যবস্থা বা সেবা কিমিউনিটি ক্লিনিক। মাতৃকালীন, শিশু, বৃদ্ধ এবং স্বাস্থ্যজনিত সেবা নিতে দুর্গম পাড়া হতে পায়ে হেঁটে, নৌকাযোগ প্রায় ৮/১২ কি.মি. কাপ্তাই নতুনবাজার স্থানীয় ফার্মেসিতে ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আবার বড় ধরনের কোন সমস্যা হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে আরো ১০ কিলোমিটার পথ পাড়ি দিতে […]