প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনে কোন দল এলো না এলো, সেটি বিষয় না। জনগণের কাছে গ্রহণযোগ্য হলেই নির্বাচন সফল হবে। শনিবার (১৪ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ইটিআই ভবনে জেলা প্রশাসক ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্বাচনী প্রশিক্ষণে তিনি এ কথা বলেন। কাজী হাবিবুল আউয়াল বলেন, জনগণকে দেখতে হবে যে, নির্বাচনে ফেয়ারনেস ছিল কিনা। ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পেরেছেন কি না এবং ভোট দিতে পেরেছেন কি না, এটুকু যদি আমরা সবাই দেখাতে পারি, কে এলো কে এলো […]