টানা এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত। গত সপ্তাহে এই সংঘাত শুরুর পরপরই ইসরায়েল উপকূলে বিমানবাহী রণতরী পাঠানোর কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে চলমান সংঘাতে উত্তেজনার পারদ আরও বৃদ্ধি পাওয়ায় ইসরায়েলের কাছে আরও একটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মূলত ‘ইসরায়েলের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ড রোধ করতে’ এই রণতরী পাঠানো হচ্ছে বলে দাবি করেছে দেশটি। রোববার (১৫ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন শনিবার বলেছেন, ‘ইসরায়েলের বিরুদ্ধে শত্রুতামূলক পদক্ষেপ […]