ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে সন্দ্বীপ উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাতাসের তোড়ে গাছের ডাল ভেঙ্গে পড়ে আঘাতে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া বৃহস্পতিবার রাত থেকে সাবমেরিন ক্যাবলে সন্দ্বীপে আসা জাতীয় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ঝড়বৃষ্টি বাতাসের তোড়ে গাছপালা উপড়ে বিদ্যুতের খুঁটি ও তার ক্ষতিগ্রস্ত হয়েছে। ফসলের মাঠে ধান ও শাকসবজির ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে সবগুলো নৌরুটে যাত্রী পারাপার বন্ধ আছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়। রাত থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে। বিকাল ৩টা থেকে বাতাসের তীব্রতা […]