গত কয়েক মাস ধরে বাংলাদেশে সবরকমের চিনির দাম বাড়তি। খোলা চিনি পাওয়া গেলেও প্রায় সময়ই বাজার থেকে অনেকটাই উধাও হয়ে যায় প্যাকেটজাত চিনি। এই পরিস্থিতিতে প্রতিবেশী দেশ ভারত চিনি রপ্তানি নিষিদ্ধ করতে চলেছে। গত ৭ বছরের মধ্যে এবারই প্রথমবার এই পদক্ষেপ নিচ্ছে দেশটি। ভারত সরকারের বেশ কযেকটি সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার (২৪ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী অক্টোবর থেকে ভারতে নতুন মৌসুম শুরু হতে চলেছে এবং সেই সময় থেকেই মিলগুলোর ওপর চিনি রপ্তানিতে […]