আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিদেশিদের করুণা লাভের আশায় বিএনপি নেতারা ধারাবাহিকভাবে গুম-খুন নিয়ে মিথ্যাচার করে যাচ্ছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। গুম ও অপহরণ নিয়ে বিএনপি নেতাদের অসত্য, মিথ্যা ও বানোয়াট বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ওবায়দুল কাদের। বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা গুম নিয়ে দীর্ঘদিন ধরে যে বানোয়াট বক্তব্য দিচ্ছেন তা বাস্তবতাবিবর্জিত ও ভিত্তিহীন। বিএনপির কোন্দলের ফলে যেসব গুম […]