মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের বেসামরিক ফিলিস্তিনিদের ভেতরে লুকিয়ে আছে হামাস। এমনকি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র এই গোষ্ঠীটির যোদ্ধাদের ঘৃণ্য এবং কাপুরুষ বলেও আখ্যায়িত করেছেন তিনি। এছাড়া জনগণকে হত্যার জবাব দেওয়ার অধিকার ইসরায়েলের রয়েছে বলেও মন্তব্য করেছেন বাইডেন। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন প্রেসিডেন্ট জো বাইডেন। এসময় তিনি ইসরায়েলে হামাসের হামলার নিন্দা […]