চিত্রনায়িকা নায়িকা মাহিয়া মাহি বলেছেন, বর্তমান বিএনপি দেশকে একটি নৈরাজ্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। তারা উন্নয়ন বঞ্চিত করতে চায় বঙ্গবন্ধুর হাতে গড়া সোনার বাংলাকে। যার কারণে দেশে হরতাল–অবরোধের নামে তারা আগুন-সন্ত্রাসে নেমেছে। তাদের আগুন-সন্ত্রাস দমনে বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীরাই যথেষ্ট। আজ সোমবার দুপুরে দেশব্যাপী বিএনপির অবরোধের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ পৌর ছাত্রলীগের বিক্ষোভ-মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহিয়া মাহি। মাহি বলেন, ‘আমি চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়েক দিন যাবৎ ঘুরেছি। কোথাও হরতাল-অবরোধের প্রভাব পড়েনি। মানুষ এখন বুঝতে শিখেছে তারা আগুন-সন্ত্রাসের […]