চট্টগ্রামের বোয়ালখালীতে মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মুনতাহা আলম তোহা (৯) নামের এক শিশু। সোমবার (১৩ নভেম্বর) রাত ৯টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড সমশু সাওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত তোহা ওই এলাকার সামশু সওদাগরের বাড়ির প্রবাসী মাহবুবুল আলমের মেয়ে। সে স্থানীয় সেবা খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় পৌর কাউন্সিলর শেখ আরিফ উদ্দিন জুয়েল জানান, গত সোমবার সন্ধ্যায় তোহাকে পড়তে বলায় সে অভিমান করে ওড়না দিয়ে নিজ ঘরে গলায় […]