মানবতার শক্তিতে ঐক্যবদ্ধ হয়ে পারস্পরিক সম্পর্ক জোরদার করার অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সপ্তম পার্টনারশিপ মিটি-২৩। দুই দিনব্যাপী এই মিটিং-এ রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনের সাথে সম্পৃক্ত ১৭টি দেশ অংশ নেয়। এবারের প্রতিপাদ্য ছিলো ‘স্ট্রেনদেনিং ট্রান্সফরমেশন ফর বেটার হিউম্যানিটারিয়ান অ্যাকশন।’ বুধবার বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্টনারশীপ মিটিং এর সমাপনী ঘোষণা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। প্রধান অতিথির বক্তব্যে মাননীয় মন্ত্রী বলেন, “বিশ্বায়নের এই যুগে পারস্পরিক […]