তফসিল অনুযায়ী নির্ধারিত দিনেই নির্বাচন সম্পন্ন করতে কাজ চলছে। কোনোভাবেই নির্বাচনের তারিখ পেছানোর সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা। শুক্রবার (২৪ নভেম্বর) রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে রংপুরের চার জেলার নির্বাচন কর্মকর্তাসহ অন্যান্যদের সঙ্গে নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শেষে ইসি বেগম রাশেদা সুলতানা গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন। তিনি বলেন, ‘নির্বাচনে মাঠ পর্যায়ের প্রশাসন নিয়ে কোনো শঙ্কা নেই। যে কোনো পরিস্থিতি মোকাবিলা করবে আইনশৃঙ্খলা বাহিনী। সবার সহযোগিতায় কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে।’ নির্বাচনের পরিবেশ ভালো আছে উল্লেখ […]