আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে সাজেদুল হোসেন চৌধুরী (দীপু) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ১৭ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। গত কয়েকদিন ধরে ওই হাসপাতালের আইসিইউতে ছিলেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা পরিষদের সদস্য ও দিপুর ঘনিষ্ঠজন মো. আল আমিন ফরাজী। সাজেদুল হোসেন চৌধুরী দীপু ঢাকা মহানগর দক্ষিণ […]