কক্সবাজার শহরে এক বিদেশি পর্যটককে ছুরিকাঘাতের ঘটনায় জড়িত চারজন দুর্বৃত্তকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। এ ঘটনায় ব্যবহৃত একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। এর আগে শুক্রবার রাতে সাড়ে ১১টায় শহরের কলাতলীর ডলফিন মোড়ে আব্দুল খালেক নামে এক পর্যটককে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এ সময় তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। আহত পর্যটক সৌদি আরবের নাগরিক বলে জানিয়েছেন। তার সাথে থাকা দোভাষী ফরিদপুরের বাসিন্দা সৌদি প্রবাসী রাকিব জানান, শুক্রবার রাতে দুটি মোটরসাইকেলে করে ৬ জন দুর্বৃত্ত এসে খালেককে […]