চলতি ডিসেম্বর মাসে ১ বিলিয়ন ডলারের বেশি বিদেশি ঋণ ও বাজেট সহায়তা আসবে। এর ফলে চলতি মাসে রিজার্ভ কমবে না, এমন আশা করছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বুধবার (৬ ডিসেম্বর) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘চলতি মাসে এক বিলিয়ন ডলারের বেশি ঋণের অর্থ (ডলার) রিজার্ভে যুক্ত হওয়ার সম্ভাবনা আছে। ফলে চলতি মাসে রিজার্ভ আর কমবে না।’ জানা গেছে, চলতি মাসে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে রিজার্ভে বাজেট-সহায়তার ৪০ কোটি ডলার যুক্ত হবে। […]